ফ্রিতে বিরিয়ানি চেয়ে বিতর্কে জড়ালেন নারী পুলিশ

 


ODD বাংলা ডেস্ক: তার এলাকায় দোকান। তাই বিনা পয়সায় বিরিয়ানি তার প্রাপ্য। যে ভাবেই হোক, স্বামীর জন্য বিরিয়ানি এনে দিতে হবে। অধস্তন কর্মীকে এমন নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন ভারতের পুনে'র এক ডেপুটি কমিশনার।


ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, অধস্তন পুলিশ কর্মীর সঙ্গে ওই পুলিশ কমিশনারের কথোপকথনের একটি অডিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তবে অডিও ক্লিপটি ঠিক কবে কার, তা জানা যায়নি। সেটি ভুয়া কি না তাও নিশ্চিত নয়।


ভাইরাল হওয়া অডিওক্লিপে শোনা যায়, ওই ডিএসপি জানতে চেয়েছেন কোন কোন দোকানে আমিষজাতীয় খাবার পাওয়া যায়। এরপর তাকে অধস্তন কর্মীরা জানান সদাশিব এলাকার একটি দোকানের কথা যেখানে ভালো মাটন বিরিয়ানি পাওয়া যায়। পরে সেখানে ফোন করে বলেন, আমাদের এলাকায় দোকান, পয়সা দেওয়া কি উচিত আমাদের।


ওই পুলিশ কর্মী তাকে নানা ভাবে বোঝানোরও চেষ্টা করছেন যে টাকা দিয়েই খাবার কিনতে হবে। তার পরও নাছোড়বান্দা ওই নারী অফিসার। টাকাপয়সা নিয়ে ঝামেলা হলে স্থানীয় পুলিশ ইনস্পেক্টর যাতে বিষয়টি সামলে নেন, তারও নির্দেশ দেন তিনি।


যদিও এই বিষয়ে ওই নারী অফিসার বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। অডিও ক্লিপটি ভুয়া।


এই অধঃপতনের ঘটনায় বেশ ভালোভাবেই নড়ে উঠেছে প্রশাসন। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে বলেন, এটা মারাত্মক ব্যাপার। আমি পুলিশ কমিশনারকে বিষয়টি তদন্ত করতে বলেছি। উনি রিপোর্ট করলেই রাজ্য সরকার ওই অফিসারের বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.