বিড়ালকে সাবেক প্রেমিকের নামে ডাকতে প্রেমিকাকে অনুরোধ
ODD বাংলা ডেস্ক: পোষা প্রাণীর নাম দিতে হবে প্রাক্তন প্রেমিকার নামেই। প্রেমিকের এমন আবদারে চিন্তায় পড়েছেন তার বর্তমান প্রেমিকা। প্রেমিকের মতিগতি বুঝতে না পেরে শেষে নেটিজেনদের সাহায্য চাইলেন তিনি। পরামর্শ চেয়ে জানিয়েছেন, তার দেওয়া অনেকগুলো নাম না কি এরই মধ্যে নাকচ করে দিয়েছেন প্রেমিক। তবে কি তার সতর্ক হওয়া উচিত? প্রেমিকের এমন আচরণ কি কোনো বিশেষ ইঙ্গিত দিচ্ছে?
নেটিজেনদের একটি গ্রুপে নাম প্রকাশ না করেই সমস্যার কথা জানিয়েছেন ওই নারী। জানিয়েছেন, তিনি এবং তার প্রেমিক সম্প্রতিই একটি বিড়াল পোষার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন অতিথিকে স্বাগত জানাতে তার জন্য ঘর সাজানোর কাজও সম্পূর্ণ করেই ফেলেছিলেন। তবে শেষ মুহূর্তে সমস্যা হয় নাম রাখা নিয়ে।
ওই নারী জানিয়েছেন, তিনি অনেক নামের প্রস্তাব দিলেও তার প্রেমিক একরকম জেদ ধরেই বসে আছেন যে, তিনি তার প্রাক্তনের নামেই বিড়ালটির নাম রাখবেন। এ নিয়ে অনেক আলোচনা করেও লাভ হয়নি। ওই নারী বলেন, ‘প্রেমিকের দেওয়া নাম নিঃসন্দেহে ভালো। তবে নিজের জীবনে প্রেমিকের প্রাক্তন প্রেমিকার চিহ্ন রাখার পক্ষপাতি নয় আমি।’এ ব্যাপারে তার প্রেমিকের যুক্তি, প্রাক্তন প্রেমিকার সঙ্গে যখন তার যোগাযোগই নেই, তখন শুধু নামে কী আসে যায়?
নেটিজেনদের কাছে ওই নারী জানতে চেয়েছেন, তার প্রেমিকের এমন আচরণ কি স্বাভাবিক? তিনি কি এ ব্যাপারে একটু বেশিই ভাবছেন? জবাবে নেটিজেনরা জানিয়েছেন, প্রেমিকার আচরণই অস্বাভাবিক। তাদের সঙ্গে এমন হলে তারাও বিষয়টিকে সন্দেহের চোখেই দেখতেন।





Post a Comment