বিয়েতে উপস্থিত সাবেক প্রেমিকা, চাপে পড়ে দুই বউ নিয়ে বাড়ি ফিরলো যুবক
ODD বাংলা ডেস্ক: ২০ বছর বয়সী এক যুবক। নাম তার নুর খুসনুল কোটিমা। তিনি ইন্দোনেশিয়ার বাসিন্দা। তার বিয়ের দিন এসে হাজির হয়েছিলেন তার প্রাক্তন প্রেমিকা। ঘটনাচক্রে তাকে বিয়েও করেন তিনি। তবে জোড়া বিয়ের পর তার উপলব্ধি, ‘বড় ভুল হয়ে গিয়েছে!’ওই যুবক এখনও উপার্জন করেন না। দুই তরুণীকে বিয়ে করে তার চিন্তা, দুই স্ত্রীকে এখন বোঝা মনে হচ্ছে তার। কারণ তিনি বেকার। দুই বউয়ের ভরণপোষণ এখন তার উপরেই নির্ভর করছে।
নুর যাকে বিয়ে করছিলেন, তার নাম কোরিক আকবর। তারও বয়স ২০। কোরিক বলেছেন, ‘নেট মাধ্যমেই আমাদের বিয়ের কথা জানতে পেরেছিলেন আমার স্বামীর প্রাক্তন প্রেমিকা ইউনিতা রোরি। তারপর আমাদের বিয়ের দিনই এসে হাজির হন তিনি। আমার স্বামীকে বিয়ে করতে চান।’
কোরিকের বাড়িতেই এসেছিলেন ইউনিতা। প্রাক্তন প্রেমিককে দেখে নুর প্রথমে হকচকিয়ে গেলও পরে তাকেও বিয়ে করে নেন। নুর বলেছেন, ‘পরিবারের সঙ্গে আলোচনা করেই আমি ওই সিদ্ধান্ত নেই। দু’জনকে বিয়ে করার বিয়ের সামগ্রী ছিল সমান। আর বিয়েতে খরচ হয় ভারতীয় টাকার প্রায় সাড়ে ১০ হাজার টাকা। তবে ওই যুবক বলেন, বিয়ের পর এখন মনে হচ্ছে ওই সিদ্ধান্ত নিয়ে বড় ভুল করে ফেলেছি।’





Post a Comment