বেরসিক চোর, চুরি করার আর কিছু পেল না
ODD বাংলা ডেস্ক: এক দল চোর পার্কিং লট থেকে একটি ট্রাক চুরি করে নিয়ে যায়। ট্রাকটি ভর্তি ছিল জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী কনডম। এই ঘটনাটি ঘটেছে কানাডার ওন্তারিওতে।
জানা যায়, সেই ট্রাক ভর্তি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী কনডমের দাম ৭২ হাজার ডলার। যা ভারতীয় টাকায় ৬১ লাখ ৭৫ হাজার ৭২২ টাকা। তাছাড়া যৌনতা সংক্রান্ত বিশেষ কিছু পণ্য ছিল ঐ ট্রাকে। ওন্তারিওর জোরা টাউনশীপ এলাকায় দাঁড় করানো ছিল ট্রাকটি।
ওন্তারিও পুলিশ বলছে, গতকাল ট্রাকটি চুরি হয়েছে। তাতে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বোঝাই করা ছিল।ট্রাক চুরি করার সময় সেখানে থাকা আরো বেশ কয়েকটি গাড়ির ক্ষতি করে গেছে চোরের দল। তবে ট্রাকটি টার্গেট করে চুরি করা হয়েছে নাকি সুযোগ পেয়ে তা নিয়ে সটকে পড়েছে, এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বর্তমানে চোর ধরতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কেউ যদি চোরের ব্যাপারে কোনো তথ্য জানে, সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হলো। বিপুল পরিমাণ কনডম কেউ যদি বিক্রি করতে চায় কিংবা ফেলে দেয় কিংবা নষ্ট করে, সঙ্গে সঙ্গে তাকে পুলিশে ধরিয়ে দিন।





Post a Comment