জেনে নিন গোলমরিচের গুনাগুন
ODD বাংলা ডেস্ক: শরীরের জন্য পুষ্টিগুণে সমৃদ্ধ মশলা গোলমরিচ। খাবারে স্বাদ ও গন্ধ যোগ করতে এর জুড়ি মেলা ভার। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এতে রয়েছে উচ্চ পরিমাণ ম্যাগনেসিয়াম, ভিটামিন কে, আয়রন ও ফাইবার।
গোলমরিচের নানা ঔষধি গুণাগুণের জন্য একে বিশ্বের অন্যতম স্বাস্থ্যসম্মত মসলা হিসেবে মনে করা হয়। এর আছে নানা ঔষধি গুণাগুণ। সাধারণত জ্বর, সর্দি, গনোরিয়া ও পেট ফাঁপায় গোলমরিচ বেশ কার্যকর। তা ছাড়া গোলমরিচ ও পেঁয়াজবাটা একসঙ্গে চুলের জন্য পুষ্টিকর। কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামান্দ্য, রক্তাল্পতা, দাঁতের রোগ, ডায়রিয়া ও হৃদ্রোগেও উপকারী গোলমরিচ।
তাছাড়া কালো গোলমরিচ থেকে তৈরি হয় নানা রকমের সুগন্ধি তেল, যা অ্যারোমা থেরাপি, শরীরের পেশিতে মালিশ, আর্থ্রাইটিসের ফোলাভাব ও হজমের জন্যে অত্যন্ত প্রয়োজনীয়।
গোল মরিচে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি অক্সিডেন্ট, রোগ প্রতিরোধক ও জ্বর সারিয়ে তোলার ক্ষমতা। ধূমপানের বদ অভ্যাস দূর করতেও অনবদ্য গোলমরিচ।
গোলমরিচ যত গুণাগুণ
হজমে সহায়তা
খাবারে থাকা প্রোটিন দ্রুত হজমে সহায়তা করে।
সর্দি-কাশি নিরাময়ে
এক টেবিল চামচ মধুর সঙ্গে আধা ভাঙা গোলমরিচ মিশিয়ে খেলে সর্দি-কাশি দূর হবে।
দূষিত পদার্থ দূর করে
খাবারের সঙ্গে গোলমরিচ গুঁড়া করে খেলে শরীরের অতিরিক্ত জল ও দূষিত পদার্থ বের হয়ে যায়।
ভালো কোলেস্টেরল বাড়ায়
শরীরে জন্য উপকারি ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় গোলমরিচ।
ক্যান্সার প্রতিরোধ করে
কোলন ক্যান্সারে বিরুদ্ধে কালো গোলমরিচ রেকটামে চাপ কমাতে সাহায্য করে। ক্যান্সারের জন্যে যেসব ডোকটাক্সেল বা কেমো থেরাপির ওষুধ ব্যবহৃত হয়, সেগুলোর বেশিরভাগেই গোলমরিচের মিশ্রণে তৈরি হয়।
দাঁত ও মুখের যত্নে
কিছু টুথপেস্টে কালো গোলমরিচ ব্যবহার করা হয়। কারণ এটি দাঁতে ব্যথা ও মুখের জন্য খুব উপকারি।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে গোলমরিচ অনন্য ভূমিকা পালন করে।
বাতের ব্যথায়
কালো গোলমরিচের তেল বাতের ব্যথা বা আর্থ্রাইটিসের জন্যে উপকারি।
মস্তিষ্কের স্বাস্থ্যে
মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যেও কালো গোলমরিচের উপকারিতা অনেক
ত্বক তারুণ্য ধরে রাখে
গোলমরিচে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকে বার্ধক্যের ছাপ কমিয়ে আনতে সাহায্য করে।





Post a Comment