টম এন্ড জেরি কার্টুন দেখতে ব্যস্ত দুই বিড়াল



 ODD বাংলা ডেস্ক: টম এন্ড জেরি কার্টুন সম্পর্কে জানে না এমন মানুষ খুব কমই আছে। এখনকার প্রজন্মের কাছে টম এন্ড জেরি খুব একটা জনপ্রিয় না হলেও নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের কাছে প্রিয় কার্টুন শো ছিল এই টম এন্ড জেরি।

এই কার্টুন শোতে একটি বিড়াল অর্থাৎ টম এবং একটি ইঁদুর অর্থাৎ জেরির দুষ্টু মিষ্টি খেলা দেখানো হতো। তাই এই টম এন্ড জেরি কার্টুন ছোট বড় সবাই দেখতে ভালোবাসে। তাই বলে টম এন্ড জেরি কার্টুন ভালোবাসে বিড়ালও। এই কথা কখনো শুনেছেন? কি শুনে অবাক হলেন নিশ্চয়? অবাক হওয়ারই কথা। তেমনটাই হয়েছে। 


সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে দুটি বিড়াল ছানা এক মনে টিভিতে জনপ্রিয় কার্টুন শো টম এন্ড জেরি দেখছে। তারা এতটাই মনোযোগ দিয়ে দেখছে যে টিভির স্ক্রিন থেকে তাদের চোখ সরছে না।


আর সেই কার্টুন দুটি বিড়াল খুবই মনোযোগ দিয়ে দেখছে।বিড়াল দুটি এমনভাবে কার্টুন দেখছে তা দেখে রীতিমতো তাজ্জব হয়ে গেছে নেটিজেনরা। ভিডিওটিতে নেটিজেনরা লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.