পুরোহিতের আবদারে বিয়ের মণ্ডপেই বর-কনের চুমু

 


ODD বাংলা ডেস্ক: পরনে লেহেঙ্গা-গয়না-মুকুটে রাঙা নববধূ। সাদা শেরওয়ানিতে বর। সাত পাকে ঘোরা শেষে সিঁদুরদানের প্রস্তুতি চলছে। এমন মুহূর্তে পরিবারের সদস্যদের কাছ থেকে পুরোহিতের কাছে অনুরোধ আসে চুম্বনে আবদ্ধ হতে হবে নব-দম্পতিকে। পরিবারের সবাই সেই অনুরোধ রাখতেই শেষ পর্যন্ত বিয়ের মণ্ডপে ঠোঁটে ঠোঁট রাখেন স্বামী-স্ত্রী।

সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন আর ভাল বা খারাপ, কোনো ঘটনাই ভাইরাল হতে সময় নেয় না। ঠিক সেইভাবেই এই ভিডিওটিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।


জানা যায়, সদ্য সাত পাকে ঘোরা স্ত্রীকে চুম্বনে আবদ্ধ করার কথা পুরোহিতের কাছে প্রথমে জানিয়েছিলেন বরেরই বাবা! সেই কথাতেই সবাই সম্মতি দেন। এরপরে সেই আবদার পুরোহিত নবদম্পতির কাছে পেশ করেন। তবে প্রথমে লজ্জা পেলেও আদরে সোহাগে ভরা আলতো চুমুতে আবদ্ধ হন দু'জনে।


ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে 'shutterdownphotography' নামের একটি পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, 'When totally Rager Dad Kills it! Check out the hindi version of 'you may kiss the bride’." স্বামী-স্ত্রীর আলতো আদরের মুহূর্ত উপভোগ করেছেন নেটিজেনরা। ভিডিওর কমেন্ট বক্সে ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন  নেটিজেনরা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.