৭.৩৫ সেকেন্ডে ১০টি মাস্ক পরে রেকর্ড গড়লেন কিশোর
ODD বাংলা ডেস্ক: গিনেস বুকে নাম ওঠার জন্য মানুষ কত কিছুই না করে। তাদের অদ্ভুত পাগলামি মানুষকে নির্মল আনন্দ দেয়। এমন কিছু ভিডিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করে, যা বহু বছর পরেও ভাইরাল হয়।
এই ভিডিওটিতে দেখা যায়, এক কিশোর নিজের মুখে খুবই দ্রুত একের পর এক মাস্ক পরছে। সে মাত্র ৭ সেকেন্ডের একটু বেশি সময়ে ১০টি মাস্ক পরিধান করে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। ভিডিওর ক্যাপশন লিখেছেন, 'দ্রুততম সময়ে ১০টি মাস্ক পরা। মাত্র ৭.৩৫ সেকেন্ডেস বাই জর্জ পিল।'
চলছে মহামারি। প্রায় দুই বছর ধরে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করলেও মাস্ক পরিধানের সঠিক উপায় জানেন না এখনো অনেকেই। আর তা জানাতেই অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আপলোড করেন। এমনই একজন জর্জ পিল। তবে সে তার ভিডিওতে এনেছে ভিন্নতা। মাস্ক পরিধান করেই সে নাম উঠিয়েছে 'দ্যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে'।
এই ভিডিওতে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। হাজার হাজার কমেন্টের সঙ্গে তিন লাখ ৩৫ হাজার ৩৩০ বার লাইকও পড়েছে এই ভিডিওটিতে। একজন ইন্সটাগ্রাম ব্যবহারকারী কমেন্ট সেকশনে লিখেছেন, 'এখন এটি একটি প্রতিভা হয়ে উঠেছে।'





Post a Comment