ভালোবেসে নয়, ফ্রি খেতেই ডেটিংয়ে যান নারীরা

 


ODD বাংলা ডেস্ক: বর্তমানে ডেটিং শব্দটি খুবই জনপ্রিয়। এর মাধ্যমে প্রেমিক-প্রেমিকারা আলাদাভাবে নিজেদের সময় উপভোগ করেন। কিছু একান্ত সময় কাটান। প্রায় ক্ষেত্রেই বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যান। ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেন। 

তবে ডেটিংয়ে যেতে কে না চায়? পুরুষরা চান একজন সুন্দরী নারীর সঙ্গে ডেট করতে। নারীরা খুঁজে নেন পছন্দের কোনো সঙ্গীকে। এটা সবারই জানা।


তবে সাম্পতিক এক গবেষণায় উঠে এসেছে ভিন্ন কিছু তথ্য। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগ এই গবেষণা চালিয়েছে। এতে নারীদের ‘ফুডি কল’ হিসেবে উল্লেখ করা হয়েছে।


এই গবেষণায় দেখা গেছে, নারীরা প্রেমের টানে নয় বরং তারা পুরুষসঙ্গীদের সঙ্গে ডেটিংয়ে যান ফ্রিতে খাওয়ার জন্য। গবেষণা বলছে, ২৩ থেকে ৩৩ শতাংশ নারীই এ ধরনের কাজ করেন।


আরো উঠে এসেছে, এ ধরনের নারীরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পুরুষ সঙ্গী খুঁজেন ও দফায় দফায় পরিবর্তন করেন। এসব নারী বিভিন্ন সময় নেতিবাচক কাজেও জড়িয়ে পড়েন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.