স্বাস্থ্যকর ডায়েট স্যুপ
ODD বাংলা ডেস্ক: ওজন কমাতে সঠিক ডায়েট চার্ট খুব প্রয়োজন। নইলে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বাড়ে। ডায়েটে এমন খাবার রাখা জরুরি যা খেতে সুস্বাদু ও স্বাস্থ্যকর। সঠিক ডায়েটের জন্য স্যুপ একটি আদর্শ খাবার। শীতে ওজন নিয়ন্ত্রণে রাখা একটু কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে স্যুপ ওজন কমাতে এবং নিয়ন্ত্রণে দারুণ সহায়তা করে ভেজিটেবল স্যুপ।
শীতে বাজারে বাহারি ধরনের সবজি পাওয়া যায়। যা পুষ্টিতে পরিপূর্ণ। তাই ডায়েটে সহজ উপায়ে বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করুন ভেজিটেবল স্যুপ। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে তৈরি করবেন স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ-
উপকরণ: গাজর কুচি এক কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, ক্যাপসিকাম কুচি এক কাপ, পেঁয়াজের কলি কুচি এক কাপ, বাঁধাকপি কুচি এক কাপ, রসুন এক কোয়া, আদা আধা চা চামচ, কর্নফ্লাওয়ার তিন চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, লেবুর রস দুই চা চামচ, ভেজিটেবল স্টক দুই কাপ, তেল সামান্য এবং লবণ পরিমাণমতো।
প্রণালী: প্রথমে একটি প্যানে তেল নিয়ে আদা ও রসুন কষিয়ে নিন। এবার এতে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি ও পেঁয়াজের কলি দিয়ে ভাজতে থাকুন। এবার এতে ভেজিটেবল স্টক দিন। লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়ে নিন। তারপর কর্নফ্লাওয়ার ও সামান্য জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে সবজির মধ্যে দিন। এখন এতে লেবুর রস দিয়ে পাঁচ মিনিট রান্না করুন। ভালো করে নেড়ে আরো ১০ মিনিট রান্না করুন। ওপরে ধনেপাতা ছড়িয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন স্বাস্থ্যকর ডায়েট স্যুপ।





Post a Comment