আলু-সুজি দিয়ে বানিয়ে ফেলুন অতিসুস্বাদু বিকেলের নাস্তা
ODD বাংলা ডেস্ক: প্রতিদিন বিকেলের নাস্তা হিসেবে কি খেতে দেওয়া হবে সেই নিয়ে চিন্তায় পড়ে যায় বাড়ির মা-কাকিমারা। আর সেই সমস্যা মেটাতে আজ আমি আপনাদের সুজি-আলু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি বলবো। আর সেই রেসিপিটি খেতেও খুবই সুস্বাদু। তাছাড়া হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই নাস্তাটি। চলুন জেনে নেয়া যাক কীভাবে বানাবেন এই নাস্তাটি তার রেসিপিটি-
উপকরণ: সুজি আধা পাক, আলু সিদ্ধ এক কাপ, লবণ স্বাদ মতো, ব্রেড ক্রামস এক কাপ,চটপটি মশলা আধা চামচ, পেঁয়াজ পাতা কুচি দুই চামচ, চিলি ফ্লেক্স আধা চামচ, ধনিয়া পাতা কুচি দুই চামচ, কনফ্লাওয়ার দুই চামচ, সাদা তেল
প্রণালী: প্রথমেই একটি কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে সুজি ভালো করে ভেজে নিন। এরপর ১/৩ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে ঘন করে নিন। এরপর তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর মিশ্রণ থেকে একটু একটু নিয়ে ফিঙ্গারের মতো বানিয়ে নিন। এবার প্যানে তেল গরম করে তাতে ফিঙ্গার গুলো দিয়ে ভেজে নিলেই তৈরি মুচমুচে বিকেলের নাস্তা।





Post a Comment