বাড়িতে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে চিকেন গ্রেভি
ODD বাংলা ডেস্ক: উৎসব মানেই জমিয়ে খাওয়াদাওয়া হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। করোনাকালে অনেকেই রেস্তোরাঁয় গিয়ে খাবার খাওয়া পছন্দ করেন না। সে জন্য বাড়িতে নিজের পছন্দমতো খাবার বানিয়ে নিতে পারেন। বাঙালির কমবেশি সবারই চিকেন পছন্দ। আর আপনি চাইলে বাড়িতে সহজে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন গ্রেভি বানিয়ে নিতে পারেন।
প্রয়োজনীয় উপকরণ :
মুরগি
তেল
এলাচ
তেজপাতা
পেঁয়াজ
৪টি টমেটো
কাজুবাদাম ৫০ গ্রাম
গোলমরিচ
শুকনো মরিচ ৪টা
চিনি
লবণ স্বাদমতো
যেভাবে বানাবেন : কড়াই গরম করে তাতে ৪ চামচ তেল দিন। এবার তেল গরম হলে তার মধ্যে এলাচ, তেজপাতা, পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিন।
এবার একটা মসলা বানিয়ে নিতে হবে। মিক্সিং জারে ৪টি টমেটো, কাজুবাদাম ৫০ গ্রাম, শুকনো মরিচ ৪টি, গোলমরিচ, সামান্য লবণ, ১ চামচ চিনি দিয়ে পেস্ট বানিয়ে নিন। পেঁয়াজ বাদামি হলে তাতে আদা-রসুনের পেস্ট দিন। ভালো করে কষানো হলে চিকেনের পিসগুলো দিয়ে দিন। চেষ্টা করুন চিকেনের থাই পিস ব্যবহার করার, কারণ এই অংশের মাংস কিন্তু বেশ নরম হয়। এবার ৩ মিনিট পর পেস্টটা দিয়ে দিন। এতে সামান্য জল যোগ করুন। এবার ৫ থেকে ৮ মিনিট রেখে দিন। খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। এবার এতে ১ চামচ লাল মরিচের গুঁড়া দিন, ১ চামচ গরম মসলা দিয়ে ৫ মিনিট কষান। এবার কোয়ার্টার কাপ জল দিন। ব্যস, মিনিট পাঁচেক রাখলেই তৈরি হয়ে যাবে চিকেন গ্রেভি। ইচ্ছা হলে নামানোর আগে ধনেপাতা ছিটিয়ে দিতে পারেন।
রুটি, পোলাও, ভাতের সঙ্গে খেতে পারেন এই মজাদার চিকেন গ্রেভি।





Post a Comment