৮ বিয়ে করে এইডসে আক্রান্ত নারী, ১৫ দিনের বেশি টেকেনি কোনো সংসার

 


ODD বাংলা ডেস্ক: বিয়ে করে সংসার করতেন ঠিক ১০ থেকে ১৫ দিন। তারপরই উধাও। টাকা-পয়সা, গয়না হাতিয়ে নিয়ে স্বামীকে ফেলে উধাও হয়ে যেত স্ত্রী। এরপর কিছুদিনের বিরতি। আবার অন্য পুরুষ, অন্য বিয়ে, নতুন সংসার। এভাবে গত চার বছরে ৮জন পুরুষের সঙ্গে সংসারের নাটক করেছেন এক নারী। 

ভারতের পাঞ্জাব পুলিশ তাকে গ্রেফতার করেছে। মেডিকেল পরীক্ষায় জানা গেছে ওই নারী এইডসে আক্রান্ত। কতদিন আগে থেকে এই রোগ তার শরীরে, তা এখনও জানা যায়নি। পুলিশ তাই ওই নারীর প্রাক্তন স্বামীদের সঙ্গে যোগাযোগ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মেডিকেল পরীক্ষাও করাতে বলা হয়েছে।


বিয়ের আড়ালে এমন প্রতারণার ঘটনা অবশ্য ভারতে নতুন নয়। তবে যেটা প্রথম শোনা গেল, তা হলো ওই প্রতারক কনের শরীরে এইডসের উপস্থিতি এবং তা থেকে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতারিতদের শারীরিক ক্ষতি হওয়ারও বিপজ্জনক সম্ভাবনার কথা।


পুলিশ জানিয়েছে, ওই নারীর বাড়ি পাতিয়ালা জেলা ভারতের পাঞ্জাব রাজ্যে। তিনি দুই সন্তানের মা। তার বয়স ৩০ বছর। গত চার বছরে বিয়ে করে প্রতারণার ব্যবসা ফেঁদে বসেছিলেন। এ কাজে তার আরো তিন সহযোগীও ছিলেন। পুলিশ সেই সঙ্গীদের গ্রেফতার করেছে। পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন ওই নারী।


পুলিশকে ওই নারীকে জানিয়েছেন, কীভাবে মাত্র ১৫ দিনের মধ্যে বিয়ে করে সেই বিয়ে থেকে বেরিয়েও আসতেন তিনি। অধিকাংশ ক্ষেত্রে পণের মামলার হুমকিতেই কাজ হত। তবে তাতেও সুবিধা না হলে শ্বশুরবাড়ির সদস্যদের অচেতন করে টাকা-গয়না নিয়ে পালাতেন কনে।


সাধারণত স্বামী কতটা অবস্থাপন্ন তার উপর নির্ভর করতো তিনি শ্বশুরবাড়িতে কতদিন থাকবেন। ধনী হলে ১৫ দিন। তুলনায় কম অবস্থাপন্ন হলে ১০ দিনের মধ্যেই কাজ শেষ করতো প্রতারক দলটি। পুলিশ জানিয়েছে, চার বছর আগে ওই নারীকে ছেড়ে চলে গিয়েছিলেন তার স্বামী। তারপরই তিনি এই ব্যবসা ফেঁদে বসেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.