ইউটিউবের ভিডিওগুলো সংরক্ষিত থাকে কোথায়, এর মেমোরি তাহলে কত?

 


ODD বাংলা ডেস্ক:  বর্তমানে ইউটিউব বিনোদন এবং আয়ের অন্যতম মাধ্যম বলা যায়। ইউটিউব সান ব্রুনো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি মার্কিন অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম। পেপ্যালের তিন প্রাক্তন কর্মচারী—চড হারলি, স্টিভ চেন, এবং জাওয়েদ করিম- ২০০৫ সালের ফেব্রুয়ারিতে এ পরিসেবাটি তৈরি করেছিলেন।  

ইউটিউব হচ্ছে অ্যালফাবেট ইঞ্জ মালিকানাধীন ভিডিও শেয়ারিং সাইট, যাদের রয়েছে গুগল সহ আরো অনেক বড় কোম্পানি।ভিডিও শেয়ারিং সাইট আরো থাকলেও কেউই ইউটিউব এর মত ইউজার ফ্রেন্ডলি এবং জনপ্রিয় কোনো প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারেনি। মাসে ১৯০ কোটি ব্যবহারকারী ইউটিউবে লগ ইন করেন। আর অন্তত ১৮ কোটি ব্যবহারকারী প্রতি ঘণ্টায় ইউটিউব ব্যবহার করেন। 


ইউটিউব সারা বিশ্বে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম তাই সবার আগ্রহ ইউটিউব নিয়েই , ইন্টারনেট এর বিভিন্ন রিসার্চ অনুযায়ী :


ইউটিউবে গড়ে প্রতি মিনিটে ১০০ ঘন্টার সমপরিমাণ ভিডিও আপলোড দেয়া যার পুরোটাই গুগল এর ডাটা সার্ভার এ জমা হয়। বিভিন্ন ভিডিও বিভিন্ন পিক্সেল যেমন- ৩৬০, ৪৮০, ৭২০, ১০৮০ এর হওয়ায়, ধারণা করা হয় প্রতি মিনিটে আপলোড হওয়া ভিডিও এর মোট সাইজ ১৯০ গিগাবাইট এর বেশি। যা দিন শেষে ২৬০ টেরাবাইট এর চেয়েও বেশি এবং মাস শেষে ৭ পেটাবাইট অতিক্রম করে।


২০১৬ সালের তথ্যানুযায়ী ইউটিউব এর মোট স্টোরেজ ছিল ১০০০ পেটাবাইটস যা গিগাবাইটে হিসাব করলে হয় ১ বিলিয়ন গিগাবাইট। তবে ইউটিউব এর সম্পূর্ণ অবকাঠামো অনেক জটিল এবং গোপন থাকলেও নিশ্চিতভাবে বলা যায় ইউটিউব এর স্টোরেজ প্রতিনিয়ত বাড়ছে এবং ভবিষ্যতে আরো বাড়বে ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.