যাত্রাবিরতিতে কিনলেন লটারির টিকিট, বাড়ি পৌঁছেই জিতলেন ২০ লাখ ডলার
ODD বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় ছুটি কাটিয়ে বাড়ি ফেরার পথে এক অচিন্তনীয় এক সৌভাগ্যপূর্ণ ঘটনার সম্মুখীন হন নিউজার্সির এক পরিবার। যাত্রাপথে জলখাবার খাওয়া হলেও তাদের কেনা ক্যাশফরলাইফ, মেগা মিলিয়ন এবং পাওয়ারবলের টিকেটগুলো এ সপ্তাহের আগে চেক করেননি তারা। আশ্চর্যজনকভাবে পরিবারটি সেদিনের কেনা লটারিতে ২০ লাখ ডলার জিতেছে নিউজার্সির ওই পরিবার।
গত জুলাইয়ে বাড়ি ফেরার পথে বাথরুম সাড়া, জলখাবার কেনা, এবং লটারির টিকেট কেনার জন্যে মেরিল্যান্ডের জার্মানটাউনের সেভেন ইলেভেনের একটি দোকানে যান তারা।
যাত্রাপথে জলখাবার খাওয়া হলেও তাদের কেনা ক্যাশফরলাইফ, মেগা মিলিয়ন এবং পাওয়ারবলের টিকেটগুলো এ সপ্তাহের আগে চেক করেননি তারা। আশ্চর্যজনকভাবে পরিবারটি সেদিনের কেনা লটারিতে ২০ লাখ ডলার জিতেছে। গত ২৪ জুলাইয়ে করা ড্র-তে পাওয়ার প্লেসহ তাদের পাওয়ারবল কুইক পিক টিকেটগুলো প্রথম পাঁচের মধ্যে উঠে আসে। ১,৪,১১,৫৯ এবং ৬৭ নাম্বারের টিকেটের মধ্যে কেবল পাওয়ারবলের টিকেট ছাড়া বাকি সবগুলোই উঠে আসে এ তালিকায়।
ম্যারিল্যান্ড লটারিকে পরিবারটির মা বলেন, "আমি বিশ্বাস করতে পারছিলাম না যে, পাওয়ারবল ছাড়া আমাদের সবগুলো নাম্বারই মিলেছে। এমনকি আমি টিকেট স্ক্যান করে নিশ্চিত হওয়ার জন্য মোবাইল অ্যাপও ডাউনলোড করেছিলাম। সেদিন তার স্বামী বাড়ি ফেরার পর তিনি উত্তেজনার সঙ্গে তাকে অভ্যর্থনা জানান।
ওই ব্যক্তি জানান, তিনি কয়েকবার টিকিট পরীক্ষা করেছেন। "এটি আশ্চর্যজনক যে আমাদের শুধুমাত্র একটি সংখ্যা ড্র-তে মিলেনি। ওই ব্যক্তি পেশায় একজন অপারেটর এবং তার স্ত্রী একজন প্যারাপ্রফেশনাল হিসেবে কাজ করছেন। তাদের তিন সন্তান। লটারিতে জেতা এ অর্থ দিয়ে নিজেদের ঋণ পরিশোধ এবং সঞ্চয় বাড়ানোর কথা পরিকল্পনা করছেন তারা।





Post a Comment