অবসাদে ভুগছেন? চকলেটেই কেল্লাফতে!
ODD বাংলা ডেস্ক: চকলেট এমন এক থেরাপি যা আপনি যেকোনো সময় নিতে পারবেন! এক গবেষণায় দেখা যায়, চকলেট নারীদের জন্য একটি আদর্শ খাদ্য। এটি নারী দেহে প্রশান্তি এনে দেয়। চকলেট নারীর মস্তিষ্ককে উর্বর করতে সাহায্য করে।
ফেডারেশস অব আমেরিকান সোসাইটিস ফর এক্সপেরিমেন্টাল বায়োলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে আসে। গবেষণায় আরো দেখা যায় চকলেট নারী দেহের কার্যপ্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে। প্রিয় গান শোনা, লটারি জেতা এমনকি প্রেমে পড়ার থেকেও বেশি আনন্দদায়ক করে তোলে চকলেট খাওয়া।
নারীদের মাসিক চলাকালীন শরীরের এবং মনের অবস্বাদ দূর করতে খুবই কার্যকরী চকলেট। এসময় মস্তিষ্কের প্রক্রিয়া ঠিক রাখে চকলেট। গবেষণা অনুযায়ী, ১০টি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারের শীর্ষে রয়েছে চকলেট।
এটি শরীরে নিউট্রিশন এবং ডোপামেইন তৈরি করে। নিয়মিত চকলেট খায় এমন নারীদের মস্তিষ্ক নেতিবাচক ধারনা থেকে মুক্ত থাকে। যার ফলে ইতিবাচক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চকলেট হরমোনাল প্রক্রিয়ায় নিউট্রিশন সরবরাহ করে।
নিয়মিত চকলেট খেলে শরীরে আন্টি-অক্সিডেন্ট বাড়িয়ে মুখে বয়সের ছাপ কমায়। উচ্চ রক্তচাপ কমিয়ে রক্তের প্রবাহ স্বাভাবিক রাখে। শুধু একটি টুকরো চকলেট শরীরে ৫০০ ক্যালোরি শক্তি যোগায়। তবে অবশ্যই ডার্ক চকেলেট খেতে হবে।





Post a Comment