Odd বাংলা ডেস্ক: ইউরোপীয়ান স্পেস এজেন্সি জানিয়েছে বর্তমান পৃথিবীর কক্ষপথের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ১৭০ মিলিয়ন স্পেস জাঙ্কের টুকরো বা অংশবিশেষ। এর মধ্যে বেশিরভাগই ক্ষুদ্র আকৃতির। কিন্তু কয়েকটি আকার, আয়তনে এতটাই বড় যে, যেকোনও ধরনের স্পেস ফ্লাইট বা ময়াহকাশীয় উড়ানের ক্ষেত্রে আতঙ্ক বা সমস্যা তৈরি করতে পারে। বিভিন্ন অরবিটাল মিশন বা কক্ষপথের অভিযানের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে এই সমস্ত স্পেস জাঙ্ক। মূলত এই স্পেস জাঙ্ককে একপ্রকারের দূষণ বলা হয়। গত কয়েক দশকে নাটকীয় ভাবে মহাকাশে এই আবর্জনার বেড়ে গিয়েছে, প্রায় ৭৫০০ মেট্রিক টন। পরিসংখ্যান সত্যিই চমকে যাওয়ার মতো।
মার্কিন যুক্তরাষ্ট্রের উতাহ বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্সের এক অধ্যাপক জেক অ্যাবট জানিয়েছেন, পৃথিবীর নিজস্ব বলয় রয়েছে। দ্য সল্টলেক ট্রিবিউন সংবাদপত্রে এমন মন্তব্য করেছেন ওই অধ্যাপক। প্রসঙ্গত উল্লেখ্য, Utah প্রদেশের সল্ট লেক সিটিতে এই সংবাদপত্র প্রকাশিত হয়। অধ্যাপক জেক অ্যাবট এও বলেছেন যে,পৃথিবীর চারপাশের ওই বলয় তৈরি হয়েছে মহাকাশের আবর্জনা দিয়ে।




Post a Comment