হঠাৎ পায়ে ঝিঝি ধরলে ছাড়াবেন কিভাবে
ODD বাংলা ডেস্ক: একটানা অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে পায়ে ঝিঝি ধরে যায়, এমন ঘটনা নতুন নয়। পায়ে ঝিঝি ধরলে সহজে পা নাড়ানো যায় না। পা ভারী ভারী লাগে। উঠে দাঁড়াতে গিয়েও বার বার পড়ে যেতে হয়। পায়ে কোনো শক্তিই থাকে না।
দীর্ঘক্ষণ এক ভঙ্গিতে বসে থাকলে এমন অনেক সময়েই হয়। পায়ের পেশিগুলোকে নিয়ন্ত্রণ করে যে স্নায়ু, তার উপরে চাপ পড়লেই এমন হয়। তখন পায়ে সাড় পাওয়া যায় না। সেভাবে অনেকক্ষণ বসে থাকলে পায়ের কয়েকটি অংশে রক্ত জমাট বেঁধে যেতে পারে। তখন ঝিঝির অনুভূতি বাড়ে।
ঝিঝি ধরলে তা ছাড়ানোরও কিছু সহজ উপায় রয়েছে। চলুন জেনে নেয়া যাক সেগুলো-
>> ঝিঝি ধরলে পায়ের বুড়ো আঙুল চেপে ধরুন। কিছুক্ষণ একভাবে ধরে থাকলে ধীরে ধীরে ঝিঝি ছেড়ে যেতে পারে।
>> দাঁড়িয়ে কিছুক্ষণ ধীরে ধীরে হাঁটার চেষ্টা করুন। পায়ে ঝিঝি ধরলে পেশিতে সংকোচনের কারণেই হয়। দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁটাচলা করলে ঝিঝি ছেড়ে যাবে।
>> অনেক সময়ে বেকায়দায় বসে থাকলে ঝিঝি ধরে যায়। তখন মাথা এ পাশ থেকে ও পাশ দোলালে সাধারণত শরীরের সব স্নায়ুতে চাপ পড়ে। তাতে ধীরে ধীরে ঝিঝি ছেড়ে যায়।





Post a Comment