বৃহস্পতি থেকেও আকারে বড় গ্রহের সন্ধান পেল ভারতীয় বিজ্ঞানীরা

Odd বাংলা ডেস্ক: জ্যোতির্বিজ্ঞানীদের আবিষ্কার করা নতুন এক্সোপ্ল্যানেটের নাম TOI ১৭৮৯b। একটি বয়স্ক বা বর্ষীয়ান নক্ষত্রকে প্রদক্ষিণ করছে এই এক্সোপ্ল্যানেট। উল্লেখ্য যে ওই এক্সোপ্ল্যানেট সূর্যের তুলনায় দেড় গুণ (১.৫) বড় এবং পৃথিবী থেকে ৭২৫ আলোকবর্ষ দূরে অবস্থান করছে ওই নক্ষত্র, যাকে প্রদক্ষিণ করছে নতুন আবিষ্কৃত এক্সোপ্ল্যানেট।

আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি (পিআরএল)- এর গবেষকরা এই এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন এবং বর্তমানে সেটি নিয়ে নানা ধরনের গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা করছেন। এই এক্সোপ্ল্যানেট আবিষ্কারের গবেষণার পুরোধা ছিলেন এক বাঙালি অধ্যাপক, অভিজিৎ চক্রবর্তী। এই এক্সোপ্ল্যানেট আবিষ্কারের জন্য জ্যোতির্বিজ্ঞানীরা Advanced Radial-velocity Abu-sky Search (PARAS) optical fibre-fed spectrograph ব্যবহার করেছেন। এর সাহায্যেই ওই গ্রহের অস্তিত্ব জানা সম্ভব হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.