INTERNATIONAL MEN'S DAY: জানেন কেন পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস


ODD বাংলা ডেস্ক: মাদার্স ডে, ফাদার্স ডে-র মতো আন্তর্জাতিক নারী দিবসও ধুমধাম করে পালিত হলেও, অনেকেই জানেন না, আজ 'বিশ্ব পুরুষ দিবস'। প্রতিবছর, ১৯ নভেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়। পুরুষদের মধ্যে লিঙ্গ ভিত্তিক সমতা,ইতিবাচক ভাবমূর্তি ও পুরুষদের স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে এই দিবসটি উদযাপিত হয়। প্রতিবছর বিশ্বের প্রায় ৮০টি দেশ এই দিনটি পালন করে থাকে। এর মধ্যে রয়েছে আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, ইউক্রেন, ভারত, চীন, পাকিস্তান, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, জ্যামাইকা, কিউবা, স্কটল্যান্ড, সিঙ্গাপুর, মাল্টা, নরওয়ে, অস্ট্রিয়া, ইত্যাদি। ভারতে ২০০৭ সালে প্রথম পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস।

আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রথম সূচনা হয় ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি। কিন্তু তা নিয়ে কোনওরকম হইচই ছিল না। এরপর, ২৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের কথা হলেও, তা ধার্য হয়নি। অবশেষে, ১৯৯৯ সালের ১৯ নভেম্বর ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপিত হয়। ড.জেরোম তিলক সিং -এর বাবার জন্মদিনে প্রথম বিশ্ব পুরুষ দিবস উদযাপিত হয়। এভাবেই, ১৯ নভেম্বর পুরুষদের জন্য দিবস গড়ে ওঠে। লক্ষ্য গবেষণায় দেখা গেছে যে, নারীদের চেয়ে তিনগুণ বেশি আত্মহত্যা করে পুরুষরা। কারণ, বেশিরভাগ পুরুষই তাদের আবেগ সহজে প্রকাশ করতে পারে না। 

তাই এই দিবস উদযাপনে মূল লক্ষ্যগুলি হল-

১) পুরুষ ও বালকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি 
২) পুরুষদের নিয়ে বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা 
৩) পুরুষদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা ত্বকে হলুদ লাগানোর সময় এই ৫টি ভুল একেবারেই করবেন না, তাহলেই বিপদ! 
৪) লিঙ্গ সাম্যতার প্রচার 
৫) পুরুষদের নিরাপত্তা 
৬) সমাজ ও পরিবারের ক্ষেত্রে পুরুষ এবং বালকদের অবদানকে তুলে ধরা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.