কলকাতা তো জিতেছিল, কিন্তু আর কোন কোন দল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল জানেন?
ODD বাংলা ডেস্ক: ১৯ নভেম্বর শুরু হতে চলেছে আইএসএল-র অষ্টম সংস্করণ। ১১ দলের এই প্রতিযোগিতায় গত বার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি এফসি। কিন্তু জানেন কি, এখনও পর্যন্ত কোন কোন দল আইএসএল খেতাব জিততে পেরেছে?
আইএসএল-এ মাত্র চারটি দল চ্যাম্পিয়নশিপের খেতাব জিততে পেরেছে। এরা হল এটিকে (বর্তমানে এটিকে মোহনবাগান), চেন্নাইয়িন এফসি, বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি। এটিকে চ্যাম্পিয়ন হয়েছে ৩ বার, চেন্নাইয়িন এফসি ২ বার এবং বেঙ্গালুরু ও মুম্বই ১ বার করে।
২০১৪ – আতলেতিকো দে কলকাতা – কেরল ব্লাস্টার্সকে হারায় ১-০ গোলে
২০১৫ – চেন্নাইয়িন এফসি – এফসি গোয়াকে হারায় ৩-২ গোলে
২০১৬ – আতলেতিকো দে কলকাতা – কেরল ব্লাস্টার্সকে হারায় ১-১ (৪-৩) গোলে
২০১৭-১৮ – চেন্নাইয়িন এফসি – বেঙ্গালুরু এফসিকে হারায় ৩-২ গোলে
২০১৮-১৯ – বেঙ্গালুরু এফসি – এফসি গোয়াকে হারায় ১-০ গোলে
২০১৯-২০ –এটিকে – চেন্নাইয়িন এফসিকে হারায় ৩-১ গোলে
২০২০-২১ – মুম্বই সিটি এফসি – এটিকে মোহনবাগানকে হারায় ২-১ গোলে





Post a Comment