১৫ মাসে প্রথমবার করোনায় মৃত্যুশূন্য এই দেশ
ODD বাংলা ডেস্ক: এক বছরেরও বেশি সময় পর রবিবার প্রথমবারের জন্য করোনায় কারওর মৃত্যু হয়নি জাপানে। গত রবিবারের আগে, ২ আগস্ট, ২০২০ থেকে এমন কোনো দিন ছিল না যেদিন কেউ না কেউ করোনায় মারা যাননি।
জাপান জুড়ে করোনায় আক্রান্ত এবং মৃত্যু নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। এর কারণ হিসাবে দেশটির জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশি নাগরিককে টিকার আওতায় আনার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অধিক সংক্রামক ডেল্টা ধরণ যখন সে দেশে আঘাত হানে তখন নতুন দৈনিক সংক্রমণ ২৫ হাজারেরও বেশি ছিল। করোনা মহামারী চলাকালীন দেশটিতে ১৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
চলতি শীতে করোনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিরুদ্ধে লড়তে জাপান সরকার আগামী মাসে বুস্টার ডোজ দেওয়া শুরু করার পরিকল্পনা করেছে। পাশাপাশি হাসপাতালে ভর্তি কমাতে হালকা সংক্রামনের ক্ষেত্রে পিল-ভিত্তিক চিকিৎসা করার জন্যও কাজ করছে।
দেশটির শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা শিগেরু ওমি সোমবার করোনভাইরাস সংক্রমণের গুরুতরতা পরিমাপের জন্য একটি নতুন স্কেল এবং একটি নতুন ঢেও ঠেকাতে প্রয়োজন হতে পারে এমন হাসপাতালের শয্যাগুলি প্রস্তত রাখতে বলেছেন।





Post a Comment