মহাকাশ নিয়ে বই লিখে বিশ্বকে তাক লাগালো ১০ বছরের শিশু

 


ODD বাংলা ডেস্ক: যে বয়সে স্কুলের পড়া মুখস্থ করতে আর খেলায় শিশুদের দিন কাটে। সেখানে মাত্র ১০ বছর বয়সে অ্যাস্ট্রোফিজিক্সের উপর বই লিখে ফেলেছে। বলছিলাম কলকাতার বিস্ময় বালক রেয়াংশ দাসের কথা। তার এই প্রতিভা দেখে হতবাক গোটা বিশ্ব। বইটির নাম, ‘ The Universe: The Past, The Present and the Future’। 

বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের নানা রহস্য তুলে ধরা হয়েছে এই বইটিতে। বইটিতে উল্লেখ করা হয়েছে, একটি তারা সেটি পৃথিবীর চেয়ে বয়সে বড় হতে পারে। বিগ ব্যাং থিওরি যেখানে উল্লেখ করা হচ্ছে একাধিক ইউনিভার্স থাকতে পারে। তারার জীবন চক্র, সৌর জগৎ,ডার্ক ম্যাটার. ডার্ক এনার্জি সহ নানা বিষয়ে আলো ফেলেছে ছোট্ট রেয়াংশ।


তার মা সোহিনী রাউথ জানিয়েছেন, প্রথমে সে ট্যাব নিয়ে খেলত। এরপরঅ্য়াস্ট্রোনমি ও অ্য়াস্ট্রোফিজিক্সের ওপর নানা ভিডিও দেখা শুরু করে। ৫ বছর বয়স থেকেই ফিজিক্সের নানা থিওরি সে বলতে শুরু করে। বিশেষজ্ঞদের কাছেও নিয়ে গিয়েছি। তারা জানিয়েছেন রেয়াংশ যা বলছে তা সঠিক।


গবেষক নন্দিতা রাহা জানিয়েছেন, মহাবিশ্ব সম্পর্কে রেয়াংশের ধারণা অত্যন্ত পরিষ্কার। আসলে সেই ৫ বছর বয়স থেকেই আকাশের তারা, নক্ষত্র, এই বিশ্বের বাইরেও কী আছে এসব নিয়ে রেয়াংশের আগ্রহ গড়ে ওঠে।  


রেয়াংশ বলে, আমি রাতের আকাশের দিকে তাকিয়ে থাকতাম। আর ভাবতাম এই যে আলোকবিন্দু এগুলো আসলে কী, কীভাবে এগুলো তৈরি হয় কেন আমি এখানে এসেছি? এসবের উত্তর পেতে সে জ্যোতির্বিজ্ঞানের ওপর নানা বই পড়তে শুরু করে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.