পর্যটনে জোয়ার, মালদ্বীপের মতো এবার দীঘা-সুন্দরবনেও উড়বে সি-প্লেন


ODD বাংলা ডেস্ক:  মালদ্বীপের মতো এবার কলকাতা বন্দরেও সি প্লেন পরিষেবা চালু করার কথা ভাবা হচ্ছে।জলের ওপর চলবে হেলিকপ্টার।ঠিক যেমনটা দেখা যায় মালদ্বীপে। এতে পশ্চিমবঙ্গের পর্যটনে আরও বেশি উন্নয়নের ছোঁয়া লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।রাজ্যে কলকাতা,কল্যাণী,সুন্দরবন,দীঘার মতো জায়গায় সি প্লেন চালু করার প্রস্তাব দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সি-প্লেন পরিষেবা রাজ্যের চার-পাঁচটি এলাকায় চালু করার প্রস্তাব দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। কলকাতা, কল্যাণী, সুন্দরবন, দিঘার মতো জায়গায় সি-প্লেন চালু হতে পারে।

মঙ্গলবার জাহাজ ও বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক হয় কলকাতা বন্দরের আধিকারিকদের। সেখানে এই সি-প্লেন নিয়ে আলোচনা হয়েছে। খুব শিগগিরই এ নিয়ে রিপোর্ট জমা করা হবে জাহাজ মন্ত্রকের কাছে। তারপর বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের কাছে পাঠানো হবে ওই রিপোর্ট। সেখান থেকে সবুজ সংকেত মিললেই শুরু হয়ে যাবে সি-প্লেন পরিষেবা।

প্রসঙ্গত, বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের কাছে ২০২০ সালেই দিঘায় সি-প্লেন চালু করার প্রস্তাব রেখেছিল পশ্চিমবঙ্গ সরকার। এতে বেশ খানিকটা টাকা বরাদ্দ করার কথাও ভাবছে তারা। দিঘার মতো সুন্দরবনেও প্রতিবছর প্রচুর মানুষ ঘুরতে যান। ফলে পর্যটনে জোয়ার আনতেই সি-প্লেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.