Odd বাংলা ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে বঙ্গে শীত এসে গিয়েছে। এবার সেই সম্পর্কে আরও স্পষ্ট বার্তা দিল হাওয়া অফিস। তারা জানিয়ে দিল বঙ্গে আরও নামবে তাপমাত্রা। ফের কুড়ি ডিগ্রির নীচে রাতের তাপমাত্রা কলকাতায়। ছয় দিন পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামল। উত্তুরে হাওয়া বইতেই শহরে ফিরল শীতের আমেজ। আবহবিদরা বলছেন, আরও তিন চার দিন মনোরম পরিবেশ থাকবে বাংলায়।
পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। এর আগে কলকাতায় স্বাভাবিকের নীচে তাপমাত্রা ছিল ১০ নভেম্বর।





Post a Comment