পুতুলের সঙ্গে মানুষের প্রেম! এও কী সম্ভব?


ODD বাংলা ডেস্ক: মানুষে মানুষে প্রেমকে ছাপিয়ে মানুষের সঙ্গে অন্যপ্রানীর প্রেমের কথাও মাঝে মধ্যে শোনা যায় তাই বলে পুতুলের সঙ্গে প্রেম! এটা কেমন করে সম্ভব? মানুষে মানুষে প্রেমই টেকে না এরমধ্যে আবার পুতুলের সঙ্গে প্রেম!

মানুষের সঙ্গে একটা পুতুলের প্রেম ও সুখী জীবনযাপন কি সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে শরণাপন্ন হতে হবে রিঙ্কু নামের ভারতের এক ব্যবসায়ীর, যে সৌদি আরব থেকে ফিরে এসে তার পারিবারিক দোকানের হাল ধরেছে। দোকানটি অন্তর্বাসের। সারাদিন নানা বয়সের মহিলাদের যাতায়াত সেই দোকানে। তাদের মধ্যেই এক তরুণীকে মনে ধরে যায় রিঙ্কুর। বিকিকিনির সূত্রে বেশ আলাপও জমিয়ে ফেলে মেয়েটির সঙ্গে। কিন্তু কথাসূত্রেই জানতে পারে, মেয়েটির বিয়ে স্থির হয়ে গিয়েছে। মন ভেঙে যায় রিঙ্কুর।

রিঙ্কুর একমাত্র বন্ধু তার মতোই অবসাদগ্রস্ত এক দারোয়ান। সেই দারোয়ানের যাবতীয় ভালবাসা আর কল্পনা ঘুরপাক খায় রিঙ্কুরই দোকানের এক ম্যানেকিনকে ঘিরে। 

শেষ পর্যন্ত কী হয় রিঙ্কু আর তার বন্ধুর, তারা কি সেই পোষাক-পুতুলের সঙ্গেই কাটিয়ে দেয় বাকি জীবন? জানতে গেলে দেখতে হবে ভারতীয় লেখিকা অ্যানি জাইদির শর্ট ফিল্ম ‘বুটনামা’। ফিল্মটি নারী আর পুরুষের সম্পর্কের ওপর আরোপিত নানা সামাজিক বিধিনিষেধ আর সংস্কার নিয়ে দর্শককে ভাবাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.