কেএফসি-র প্যাকেট দিয়ে পোশাক বানালেন তরুণী
ODD বাংলা ডেস্ক: কেএফসি-র টেক অ্যাওয়ের সময় যে হাতল ওয়ালা ব্যাগে খাবার ভরে দেওয়া হয়, সেই ফেলে দেওয়া ব্যাগ দিয়ে পোশাক বানিয়ে ভাইরাল হলেন এক তরুণী। এ সব পাগলামি বলছেন নেটিজেনরা।
একজন ফ্যাশন ব্লগার ফাস্ট-ফুড চেইন কেনটাকি ফ্রাইড চিকেন (কেএফসি) থেকে পুনর্ব্যবহৃত প্যাকেজিং দিয়ে পোশাক তৈরি করে খবরের শিরোনামে চলে এসেছেন। হ্যাঁ, আপনি যে পড়ছেন ঠিক পড়ছেন। টুইটার ব্যবহারকারী @NokuzothaNtuli সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যখন সে কেএফসি প্যাকেট থেকে তৈরি পোশাক পরে নিজের ছবি পোস্ট করেছে তখনই।
টুইটারে ১২ হাজারেরও বেশি লাইক পড়েছে। কেএফসি দক্ষিণ আফ্রিকাও তার পোস্টে প্রতিক্রিয়া জানায়। ছবিগুলোতে দেখা যায়, তার পোশাকের প্লিটগুলো কর্নেল স্যান্ডার্সের লোগো সমন্বিত পুনর্ব্যবহৃত কেএফসি প্যাকেজিং দিয়ে তৈরি।





Post a Comment