হাঙরের সঙ্গে প্রেমিকার মতো নেচেছেন ডুবুরি
ODD বাংলা ডেস্ক: হাঙর নাম শুনলেই সবার মনে ভয়ের অনুভূতি জেগে উঠে। কিন্তু সেই হাঙরের সঙ্গে প্রেমিকার মতো নেচেছেন এক ডুবুরি। যা দেখে অনেকের চোখ ছানাবড়া। এও কি সম্ভব! সম্ভব, তাই এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফলে অনেকে ভিডিওটি দেখে বিস্মিত হয়েছেন।
ডুবুরির সঙ্গে হাঙরের নাচের ভিডিওটি ১৩ সেকেন্ডের। সেখানে দেখা যাচ্ছে, এক ডুবুরি পানির তলদেশে নেমেছেন। সেখানে ঘুরছে প্রচুর মাছ। এর মধ্যে একটি হাঙরকে জড়িয়ে নাচছেন ওই ডুবুরি।
ভিডিওতে দেখা যাচ্ছে, ডুবুরি এক হাত হাঙরের পিঠে ও অন্য হাত একটি পাখনায়। এরপর চলছে নাচ।
কিন্তু অবশেষে ফাঁস হলো সেই ভিডিওর রহস্য। সমু্দ্র তলদেশে নয়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের প্ল্যানেট নেপচুন ওসিয়ানেরিয়ামের অ্যাকোয়ারিয়ামের ভেতর হাঙরের সঙ্গে নেচেছেন ওই ডুবুরি। যা দেখে তাজ্জব বনে যান অনেকে।





Post a Comment