দাড়িতে বেঁধে ৬৩.৮ কেজি ওজনের নারীকে টেনে তুলে রেকর্ড
ODD বাংলা ডেস্ক: পুরুষরা দাড়ি কেউ শখের বসে কিংবা ধর্মীয় কারণে দাড়ি রাখেন। পুরুষের দাড়ি তার ব্যক্তিত্বে অনেক প্রভাব ফেলে। এবার সেই দাড়ির জোর দেখালেন এক ব্যক্তি।
নাম তার অ্যানটানাস কনট্রিমা। নিজের দাড়ির সঙ্গে ৬৩.৮ কেজির ওজনের একজন নারীকে টেনে তুলে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখিয়েছেন লিথুয়ানিয়ার এই ব্যক্তি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের অফিশিয়াল ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, এই ব্যক্তির নাম অ্যানটানাস কনট্রিমা। এর ফলে তিনি এখন ‘হেভিয়েস্ট ওয়েট লিফটেড বাই হিউম্যান বেয়ার্ড’ খেতাবের অধিকারী হলেন।
এদিকে অ্যানটানাস কনট্রিমার এই স্টান্ট দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে। দাড়ি দিয়ে তিনি এত ওজন কীভাবে তুলেছেন তা দেখে অবাক তারা। গত ১৯ নভেম্বর ইনস্টাগ্রামে ভিডিও প্রকাশের পর এখন পর্যন্ত ভিডিওতে প্রায় এক লাখ লাইক পড়েছে।





Post a Comment