শরীরের এনার্জি বাড়াতে দিনের কোন সময়ে কফি পান করবেন

 


ODD বাংলা ডেস্ক: নিজেকে চাঙা করতে দিনের শুরুতে অনেকেই কফি পান করে থাকেন। অনেকেই আবার কাজের ফাকে ফাকে বেশ কয়েকবার কফি পান করেন। এই ভেবে যে কফি শরীরের এনার্জি বাড়াবে। কিন্তু জানেন কি, এই এনার্জি বাড়াতে গিয়ে অজান্তেই আপনি নিজেই নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলছেন। কফিতে থাকা অতিরিক্ত ক্যাফেইন শরীরে হাজারো সমস্যার সৃষ্টি করে।

তবে নির্দিষ্ট সময়ে কফি খাওয়ার রয়েছে আশ্চর্য উপকারী। এই ব্যাপারে জেনে নিন বিশেষজ্ঞদের মতামত-


সকালবেলা অনেকেরই কফি খাওয়ার অভ্যাস রয়েছে। যা একদমই ভুল অভ্যাস। কারণ সকালবেলা শরীরের গুরুত্বপূর্ণ উপাদান কটিসেলের মাত্রা সবথেকে বেশি থাকে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা, মেটাবলিজম সহ একাধিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তাই সকালবেলা ক্যাফেইন শরীরে গেলে কটিসেলের উৎপাদন ব্যাহত হয়, যার ফলে শরীরের সমস্যা হতে পারে।


বেলা বাড়ার পর শরীরে কটিসেলের মাত্রা কমতে থাকে। এরপর থেকে দিনের যেকোনো সময় কফি পান করার জন্য আদর্শ। তবে সকালের প্রথম খাবারে কিংবা খালি পেটে কফি না খাওয়াই শরীরের জন্য ভালো।


চিকিৎসকদের মতে, এতে খুব বেশি উপকার নেই। কফির পরিমাণ নিয়েও সচেতন হোন। অতিরিক্ত কফি যেন প্রতিকাপে না থাকে তার দিকে খেয়াল রাখতে হবে। ঘন ঘন কফি খাওয়া শরীরের জন্য ক্ষতিকারক। তবে দিনের শেষে কফিটা দেরি করে খেলে চলবে না। কারণ কফিতে থাকা ক্যাফেইন ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তাই রাতের বেলা পর্যাপ্ত পরিমাণ ঘুমের দিকে নজর দিতেই এই অভ্যাস ত্যাগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.