চমকে দিচ্ছে স্বচ্ছ কাচের পাবলিক টয়লেট
ODD বাংলা ডেস্ক: পাবলিক টয়লেট সাধারণত ইট-কাঠ-পাথর দিয়ে তৈরি করা হয়। আর এসব টয়লেটের ভেতরটা হয় অন্ধকার ও পরিষ্কার। কখনো কখনো বিপজ্জনকও বটে। সে কারণেই জাপানে তৈরি করা হয়েছে স্বচ্ছ কাচের পাবলিক টয়লেট!
জাপানের রাজধানী টোকিওর সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকায় এরইমধ্যে এ ধরনের দুটি টয়লেট বসানো হয়েছে। টয়লেটগুলোর দেয়ালগুলো স্বচ্ছ হলেও কেউ ভেতরে প্রবেশ করলে তা স্বয়ংক্রিয়ভাবে অস্পষ্ট ও ঝাপসা হয়ে যায়। তবে বের হওয়ার পরই বাইরে থেকে দেখা যাবে টয়লেট পরিষ্কার কি-না।
টয়লেট দুটির ব্যাপারে নির্মাতা প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, টয়লেটগুলো উজ্জ্বল ও রঙিন আলোয় সজ্জিত। এর ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কেউ আছে কি-না তা আগেই জানা যাবে। আর রাতের বেলায় এর উজ্জ্বল ও রঙিন আলো পুরো পার্কের সৌন্দর্য বাড়িয়ে দেয়।
সৃজনশীল প্রকল্পের অংশ হিসেবে স্বচ্ছ গ্লাসের এই টয়লেট দুটি টয়লেট সম্পর্কে মানুষের ধারণাই বদলে দিয়েছে। টয়লেট দুটি ডিজাইন করেছেন প্রিজকার পুরস্কার পাওয়া স্থাপত্য ও নির্মাণ প্রতিষ্ঠান শিগেরু বান। এগুলো সুবিয়া শহরের ইয়োইয়োগি ফুকামাচি মিনি পার্ক ও হারু-নো-ওগায়া কমিউনিটি পার্কে স্থাপন করা হয়েছে।





Post a Comment