ভাগ্নের বিয়েতে মামাদের দেওয়া ব্যতিক্রমী উপহার দেখে তাজ্জব নেটিজেনরা

 


ODD বাংলা ডেস্ক: বিয়েতে কম বেশি সবাই উপহার দিয়ে থাকেন। তবে তিন মামা তার ভাগ্নের বিয়েতে ব্যতিক্রমী উপহার দিয়েছেন। আর সেই উপহার দেখে নেটিজেনরা একদম তাজ্জব হয়ে গেছেন। তাছাড়া এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাগ্নের বিয়েতে তিন মামা সোনার গয়না বা গাড়ি-বাড়ি উপহার দেননি, উপহার দিয়েছেন টাকা। কী ভাবছেন  টাকা উপহার দিলে অবাক হওয়ার কী আছে? এই উপহার তো সবার বিয়েতেই কম বেশি দিয়ে থাকে। তবে এই তিন মামা ভাগ্নের বিয়েতে রীতিমতো ঝুড়ি ভর্তি টাকা উপহার দিয়েছেন। আর সেই টাকা গুনতে সময় লেগেছে  তিন ঘণ্টা।


জানা যায়, ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের নাগাউর জেলার দেশবাল গ্রামে। এই ঐ গ্রামের বাসিন্দা সিপু দেবীর ছেলে হিম্মতরামের বিয়েতে সিপুর তিন ভাই রামনিবাস জাট, কানারাম জাট এবং শোতানরাম জাট এই উপহার দিয়েছেন।


আরো জানা যায়, রাজস্থানের বিয়ের উৎসবের অন্যতম রীতি মায়রা। এই রীতিতে ভাগ্নে বা ভাগ্নির বিয়েতে মামারা তার বোনের মায়রা ভরে দেন, মানে বড়সড় অর্থমূল্য দান করেন বোনকে। রাজস্থানের নাগাউর জেলা আবার মায়রার জন্য প্রসিদ্ধ। সেখানেই ভাগ্নের বিয়েতে ঝুড়ি ভর্তি টাকা নিয়ে হাজির হলেন তিন মামা।


মায়রা উৎসবের জন্য কৃষক পরিবারটি গত আড়াই বছর ধরে টাকা জমাচ্ছিল। বিশাল আকারের দুই ঝুড়ি ভরে সেই টাকা নিয়ে বিয়ের আসরে হাজির হন তিন মামা। ঝুড়ির সব টাকাই ছিল ১০ টাকার নোট। মোট টাকার পরিমাণ ছিল ৬ লাখ ১৫ হাজার টাকা। এই টাকা গুনতে সময় লেগে যায় ৩ ঘণ্টারও বেশি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.