হাতি যখন বাস্কেটবল খেলার সাথী

 


ODD বাংলা ডেস্ক: বলিউডের একটি বিখ্যাত সিনেমা ‘হাতি মেরে সাথী’। এতে হাতি দেখিয়েছিল তার প্রভূভক্তির নমুনা। মনিবের জন্য নিজের প্রাণও উৎসর্গ করেছিল। 

বাস্তবেও কিন্তু বারবার হাতি সেই প্রমাণ দিয়েছে। এবার হাতিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শারীরিক কসরতের এক ভিডিও ভাইরাল হয়েছে।

রেনে ক্যাসেলি পেশায় একজন সার্কাসে অ্যানিমাল ট্রেনার। মাত্র ২০ বছর বয়সী মানুষটিকে সোশ্যাল মিডিয়ার কারণে অনেকেই এখন চেনে। পাঁচটি আফ্রিকান হাতিকে নিয়ে তার সংসার। তাদেরকে নিয়ে নানান কীর্তিতেই মজে থাকেন। আর এ নিয়ে মজে আছে নেটপাড়াও।


সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একটি হাতির সঙ্গে বাস্কেটবল খেলা দেখানোয় রেনে ক্যাসেলিকে ব্যস্ত দেখা যায়। হাতির লাথিকে কাজে লাগিয়ে কী দারুণ কসরতে জালে বল ঢুকিয়ে দিলেন রেনে ক্যাসেলি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.