আরশোলার প্রাণ বাঁচাতে হাসপাতালে ছুটলেন পথচারী!
ODD বাংলা ডেস্ক: রোগীর অবস্থা খারাপ। রোগীকে বাঁচাতে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। এটা স্বাভাবিক। তবে কখনো কি শুনেছেন আরশোলাকে বাঁচাতে হাসপাতালে নিয়ে যেতে? কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হওয়ারও কথা নয়। তবে এমনটাই হয়েছে থাইল্যান্ডে। সেখানে একজন পথচারী আরশোলাকে বাঁচাতে হাসপাতালে নিয়ে যান।
তবে হাসপাতালে ‘রোগী’ নিয়ে যাওয়ার পর বোঝা গেল আসল রোগী কে? রোগী আসলে একটি আরশোলা! রাস্তায় প্রায় আধ মরা হয়ে পড়েছিল আরশোলাটি৷ তবে ওই অবস্থায় আরশোলাটিকে দেখে আর কিছু না করে থাকতে পারলেন না তিনি। সেটিকে নিজের হাতে করে নিয়ে চলে গেলেন হাসপাতালে ৷ তারপর সেই হাসপাতালে আরশোলাটির চিকিৎসা করা হয়।
পশু চিকিৎসক ডা. থানু লিম্পাপাট্টানাওয়ানিচ তার এই অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ তবে এমন অভিজ্ঞতা যে তার আগে কখনও হয়নি, সেটাও জানিয়েছেন চিকিৎসক ৷ সাই রাক পশু হাসপাতালের চিকিৎসক লিম্পাপাট্টানাওয়ানিচ বলেন, তার কাছে ওই ব্যক্তি একটি আরশোলা নিয়ে আসেন, একে বাঁচাতেই হবে ৷ এর চিকিৎসা হওয়া প্রয়োজন ৷ সঙ্গে সঙ্গেই সেই কাজে রাজি হয়ে যান চিকিৎসক ৷
হাসপাতালে আরশোলাটির পরীক্ষা করে তিনি যা বুঝেছেন, সঠিক সময়ে চিকিৎসা হলে আরশোলাটির বাঁচার সম্ভাবনা ৫০-৫০ ৷ তবে একটি আরশোলার প্রতি দয়া দেখে চিকিৎসক ওই ব্যক্তির প্রশংসা করলেন। তিনি বললেন, ‘ এটা কোনো হাসির ঘটনা নয় ৷ পৃথিবীতে সব প্রাণির বাঁচার অধিকার আছে ৷ জীবজন্তুর প্রতিও সমান ভালোবাসা থাকা দরকার ৷ সবার জীবনই দামি৷ এমন মানুষ পৃথিবীতে আরো অনেকে আছেন, এমনটাই আশা রাখি আমি ৷ ’





Post a Comment