মাস্ক আর বিকিনি পরে এয়ারপোর্টে তরুণী
ODD বাংলা ডেস্ক: একজন তরুণী। এয়ারপোর্টে ঢুকলেন। তাও আবার শুধুমাত্র মাস্ক আর বিকিনি পরে। আর সেই ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটিতে দেখা যায়, একজন তরুণী মাস্ক আর বিকিনি পরে এয়ারপোর্টে ঢুকছেন। আর তা দেখে অবাক হয়ে যাচ্ছেন অন্য সব যাত্রীরা। তবে সেই সবের তোয়াক্কা না করে মুখে মাস্ক পরা অবস্থায় গটগট করে হেঁটে গেলেন নারী।
জানা যায়, এই ভিডিওটি আমেরিকার মিয়ামি এয়ারপোর্টের। যেখানে একজন তরুণী সবুজ রঙের একটি বিকিনি পরে বিমানবন্দরে প্রবেশ করেন ও তাই দেখে সবাই অবাক হয়ে যান। জানা গিয়েছে বিকিনি পরে ওই তরুণী যাচ্ছিলেন বিমান ধরতে। তবে তার আগেই বিমানবন্দরে থাকা অন্য যাত্রীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে, তার ক্যাপশনে লেখা, 'দুপুরে সুইমির পুলে স্নানের পর যখন বিকেলে ফ্লাইট ধরতে আসেন কেউ।' যদিও এই ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে স্পিরিট এয়ারলাইন্স। তাদের তরফে জানানো হয়েছে, এই ভিডিওর সত্যতা নেই। কোন বিমানবন্দরে তা জানা যায়নি। আবার কোনো বিমান সংস্থার তরফেও এর সত্যতাকে স্বীকার করা হয়নি।





Post a Comment