রহস্যের কেন্দ্রে গ্রেট পিরামিড...

ODD বাংলা ডেস্ক: এই মুহূর্তে মিশরের ভ্যালি অফ কিংগস-এ চলছে পিরামিড স্ক্যান। কিছুদিন আগেই তুতানখামেনের সমাধি স্ক্যান করতে গিয়ে রেডিওগ্রাফিতে ধরা পড়ে দু’টি গোপন কক্ষ। এবারে রহস্য জমাট বাঁধল গ্রেট পিরামিডকে ঘিরে। সম্প্রতি মিশরের প্রত্ন-বিষয়ক দফতর ঘোষণা করেছে, গ্রেট পিরামিডে স্ক্যানিংয়ের ফলে দু’টি গহ্বরের সন্ধান পাওয়া গিয়েছে, যার অস্তিত্ব এতকাল অজানা ছিল।
প্রায় ৪৫০০ বছরের এই পিরামিড তৈরি করান ফারাও খুফু। গ্রেট পিরামিডকে ঘিরে এমনিতেই রহস্য বিপুল। তার মাপজোককে অনেক বিশেষজ্ঞই মহাজাগতিক বলে মনে করেন। তার উপরে এই দুই ‘গহ্বর’-এর আবিষ্কার, তাকে আরও বেশি রহস্যময় করে তুলল। ১৪৬ মিটার উচ্চতাসম্পন্ন এই পিরামিডে তিনটি প্রকোষ্ঠের অস্তিত্ব এতদিন জানা ছিল। স্ক্যানিয়ের ফলে ধরা পড়েছে, পিরামিডের উত্তর দিকে একটি গহ্বর রয়েছে। বিশেষজ্ঞদের অনুমান এটি কোনও করিডর হতে পারে।

পিরামিডের উত্তর-পূর্ব দিকে আর একটি গহ্বরের সন্ধান পেয়েছে ‘স্ক্যানপিরামিড’ টিম। এই মুহূর্তে রেডিগ্রাফির বিশেষ পরীক্ষা চালিয়ে বিষয়টিকে বোঝার চেষ্টা করছেন প্রত্নতাত্ত্বিকরা। অনুমান, তুতানখামেনের সমাধির মতো এখানেও গোপন কক্ষ থাকতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.