ঘনিষ্ঠতম মুহূর্তে নারীরা যা শুনতে চান
ODD বাংলা ডেস্ক: কেউ ঘুমানোর আগে শারীরিক সম্পর্কে জড়াতে চান। কেউ পছন্দ করেন ঘুম ভাঙার সময়। আবার অনেকে যখন-তখন। সময় যখনই হোক ঘনিষ্ঠতম মুহূর্তে নারীরা কী জানতে চায়, তা জানা জরুরি পুরুষদের।
ঘনিষ্ঠতম মুহূর্ত উদ্দেশ্য শুধুমাত্র পরস্পরের শারীরিক চাহিদা পূরণ নয়, কোথাও গিয়ে মানসিক অবলম্বনের তাগিদও এতে লুকিয়ে থাকে। তৃপ্তি না থাকলে সম্পর্কে একঘেয়েমি আসতে পারে। মধুর সম্পর্ক ধীরে ধীরে পরিণত হতে পারে তিক্ততায়।
আমেরিকার চাপম্যান ইউনিভার্সিটি এই বিষয়ে একটি সমীক্ষা চালিয়েছিল। সমীক্ষায় উঠে এসেছে, মিলনের সময় মহিলারা তাদের পুরুষ সঙ্গীর কাছ থেকে ‘আই লাভ ইউ’ বাক্যটি শুনতে চান।
সম্পর্কের যত্নে শারীরিক ঘনিষ্ঠতা যেমন প্রয়োজন, একই সঙ্গে দরকার যৌনতৃপ্তিও। ঘনিষ্ঠতম শরীরী মুহূর্তে ভালবাসার মানুষটির মুখ থেকে ভালবাসার কথা শুধু শরীর নয়, মনকেও তৃপ্ত করে।





Post a Comment