নখের রং ফ্যাকাসে হয়ে গেছে? সমাধান রয়েছে হাতের কাছেই
ODD বাংলা ডেস্ক: হাতের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় নখ। ঝকঝকে সাদা নখ দেখতে সবারই ভালো লাগে। কিন্তু অনেক সময় সঠিক যত্নের অভাবে আমাদের নখ ফ্যাকাসে হয়ে যায়। যা দেখতেও বেশ বাজে দেখায়। নখে হলদে ছাপ পড়া বা নখ ফ্যাকাসে হয়ে যাওয়ার অনেক কারণ রয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে নেলপলিশ পরে থাকলে এই সমস্যা দেখা দেয়। তখন নখ থেকে সেই হলদে ভাব দূর করা মুশকিল হয়ে পড়ে।
তার মানে এই নয় যে, সমস্যা সমাধানে পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে ম্যানিকিওর করাতে হবে। বাড়ির একটি অতি সাধারণ জিনিস দিয়ে আপনি নিজেই এর সমাধান করতে পারেন। সেই সাধারণ জিনিসটি হচ্ছে টুথপেস্ট। তবে সাদা টুথপেস্ট চাই। রঙিন জেল টুথপেস্ট কাজ হবে না। কী করে করবেন? চলুন জেনে নেয়া যাক-
>> প্রথমে নখ কেটে ফাইলার দিয়ে ভালো করে ঘষে নখের আকার ঠিক করে নিন।
>> এর পর টুথপেস্ট নখে লাগিয়ে নিন। পাতলা করে লাগালেই চলবে। হয়ে গেলে ১০ মিনিট রেখে দিন।
>> এবার একটি পুরনো টুথব্রাশ দিয়ে নখগুলো ভালো করে ঘষে নিন। এতে নখের স্বাস্থ্য ভালো হবে এবং নখের রং আরো উজ্জ্বল হবে।
>> এবার তুলা জলে ভিজিয়ে ভালো করে নখ পরিষ্কার করে নিন। একই পদ্ধতি কয়েক দিন পর পর করলে নখের স্বাভাবিক রং ফিরে আসবে।





Post a Comment