চায়ের কাপে নয়, বিস্কুটের কাপে চা



 ODD বাংলা ডেস্ক: ধোঁয়া ওঠা গরম চায়ের মধ্যে বিস্কুট চুবিয়ে খাওয়ার প্রচলন বেশ পুরোনো। বিশ্বের অনেক অঞ্চলের মানুষের মধ্যে এই অভ্যাস দেখা যায়। তারা মনে করেন, বিস্কুট ছাড়া চা যেন ঠিক জমে না। তবে কখনো কি বিস্কুটের কাপে চা খেয়েছেন? কি শুনে অবাক হলেন নিশ্চয়ই? অবাক হওয়ারই কথা। তেমনটাই হয়েছে ভারতে। 

ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের দাদারে শিবাজি পার্কের কাছে খুলেছে এমনই একটি চায়ের দোকান। দোকানের নাম স্বাদিষ্টম। এই দোকানে গেলেই বিস্কুটের কাপে চা পান করা যাবে। আদা আর এলাচ দিয়ে তৈরি কড়া দুধ চা পরিবেশন করা হয় একটি বিস্কুটের কাপে।


চা খেতে খেতে বিস্কুটেও কামড় বসাতে পারবেন। এই অভিনব ভাবনায় কোথাও হবে না কোনো দূষণ। এই কাপে ৬০ মিলি লিটার চা ১০ থেকে ১৫ মিনিট রাখা যায়। তবে বিস্কুট গলে যাওয়ার ভয় নেই। এমন বিস্কুটের কাপে চা খেতে গিয়ে চায়ের দাম বেশি দিতে হবে না। এই এক কাপ চায়ের মূল্য মাত্র ১৫ টাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.