দুই মুখে একসঙ্গে দুটি ইঁদুর খাচ্ছে একটি সাপ, ভিডিও ভাইরাল

 


ODD বাংলা ডেস্ক: পোষ্য সাপগু‌লোর হিসহিসানি না শুনলে রাতে ঘুম আসে না তার। মিশিগানের ব্রায়ান বারজিকও ঠিক সেইরকম সরীসৃপ প্রেমী। গল্পে বনবিহারীর সংগ্রহে র্যাটেল স্নেক দেখে চমকে গিয়েছিল ফেলুদা। ব্রায়ানের সংগ্রহে আছে দু’মুখো সাপ। সেই সাপের দু’মুখে একসঙ্গে ইঁদুর খাওয়ার দৃশ্য নেটিজেনদের শিরদাড়ায় শিরশিরে অনুভূতি জাগাচ্ছে।

সরীসৃপ সম্পর্কে অনীহা আছে যাদের, দৃশ্যটি তাদের পক্ষে বেশ অস্বস্তিকর মনে হতে পারে। তবে ব্রায়ানের অস্বস্তি নেই। আছে স্নেহ। দু’মুখো সাপের ইঁদুর খাওয়ার ভিডিও নেট মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘দু’মুখও জেরি আর বেন খাচ্ছে। ওদের মিস করছি। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ব্রায়ান বেড়াতে গিয়েছেন দিন কয়েকের জন্য। 


তবে বাড়ি ছেড়ে পোষ্যদের থেকে দূরে থেকে যে তার মন টিকছে না, তা ভিডিওটিতে স্পষ্ট। বেড়াতে বেড়িয়েও পোষ্যদের ভিডিও দেখতে, নেটমাধ্যমে তা ভাগ করে নিতেই ব্যাস্ত তিনি। গল্পের বনবিহারীর সঙ্গে এখানেও মিল ব্রায়ানের। তিনিও বেড়াতে বেড়িয়ে র‌্যাটেল স্নেকের শব্দ রেকর্ড করে নিয়ে গিয়েছিলেন সঙ্গে।


ব্রায়ান একজন ইউটিউবার। সরীসৃপ এবং বন্যপ্রাণীদের নিয়ে ভিডিও পোস্ট করেন প্রায়শই। সম্প্রতি শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাপটি দু’মুখে একসঙ্গে দু’টি ইঁদুর ছানাকে খাচ্ছে। ভিডিওটি এরই মধ্যে ৬০ লাখ ভিউ হয়েছে। পছন্দও করেছেন প্রায় ২০ হাজার মানুষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.