৩৭৯৭ সালে ধ্বংস হবে পৃথিবী!
ODD বাংলা ডেস্ক: এই ভবিষ্যদ্বাণী ‘বাবা ভাঙ্গা’-র। তাঁকে বলা হয় ‘‘এ যুগের নস্ত্রাদামুস’’। ২০ বছর আগে তিনি মারা গিয়েছেন। কিন্তু আইএস-এর উত্থান বা টুইন টাওয়ারের হামলার কথা নাকি তিনি বলে গিয়েছিলেন।
বাবা ভাঙ্গা যা বলে গিয়েছেন, তার মধ্যে থেকেই তুলে ধরা হল কয়েকটি। মিলিয়ে নিন। সময় তো হাতে রইলই...
ইউরোপ ছেয়ে ফেলবে মুসলিম জঙ্গিরা। আর এই সন্ত্রাসের সূত্রপাত হবে সিরিয়ায়।
২০১৮-র মধ্যে সুপারপাওয়ার হিসেবে উত্থান হবে চিনের। পর্যুদস্ত হবে আমেরিকা।
২০২৫-২০২৮ সালের মধ্যে পৃথিবী থেকে ক্ষুধা দূর হবে।
শুক্র গ্রহে বাসা বাঁধবে মানুষ।
২০৪৫-এর মধ্যে মেরু অঞ্চলের আইসক্যাপ গলে যাবে।
২০৭৬ সালে কমিউনিজম ফিরবে পুরোদস্তুর।
২১৩০ সালের মধ্যে জলের তলায় বসবাস শুরু করবে মানুষ।
৩৭৯৭ সালে ধ্বংস হবে পৃথিবী। ততদিনে অবশ্য অন্য গ্রহে থাকতে শুরু করবে মানুষ।





Post a Comment