গাড়ির গ্লাস খুলে সিংহের পিঠে হাত, অতঃপর

 


ODD বাংলা ডেস্ক: জঙ্গলের রাজার সঙ্গে ঠাট্টা-ইয়ার্কি করা যে মোটেই যুক্তিযুক্ত নয় ৷ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওই তার প্রমাণ ৷ আফ্রিকার তাঞ্জানিয়ায় ওয়াইল্ড লাইফ সাফারিতে একটি গাড়ি নিয়ে বেরিয়ে একদল পর্যটক গাড়ির জানালার কাঁচ খুলেই সামনে বসে থাকা একটি সিংহকে দেখছিলেন ৷ সেটিকে হাত দিয়ে ছুঁয়ে দেখতেও চেয়েছিলেন তারা ৷ ব্যস তারপরেই যা ঘটল, ভয়ে একেবারে পুরো শরীরে কেঁপে উঠল পর্যটকদের।

আফ্রিকার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কের এ ঘটনাটি পুরনো হলেও সম্প্রতি এর ভিডিও ফের ভাইরাল হয়েছে। ইন্ডিয়া টাইমসসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে এসেছে এটি। 


ভিডিওতে দেখা যায়, গাড়িতে যাওয়ার পথে মাঝ রাস্তায় জানালার পাশে এসে দাঁড়ায় দুটি সিংহ। এরমধ্যে একটি ছিল খুবই কাছে। সাহস করে গাড়ির জাোলার কাচ সরিয়ে সিংহের ছবি তোলেন এক পর্যটক।

 

তার পাশের অন্য এক পর্যটক জানালা দিয়ে হাত বাড়িয়ে সিংহের পিঠে হাত বুলিয়ে দিতে যান। তখনই খেপে ওঠে সিংহ। জানালার দিকে ফিরে হুংকার ছাড়ে। এতে মারাত্মক ভয় পেয়ে যান পর্যটকরা। কোনোভাবে জাোলা বন্ধ করে তারা গাড়ি নিয়ে সরে আসেন সেখান থেকে। 


ভিডিওতে দেখা যায়, সিংহের রণমূর্তি দেখে ভয় পান পর্যটকরা। যে ক্যামেরায় ভিডিওটি হচ্ছিল, সেটিও সিংহের ডাক শুনে হাত থেকে পড়ে যায়। ইউটিউবে এরই মধ্যে ভিডিওটি সাত লাখেরও বেশি ভিউ হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.