বিছানাতেই আনন্দ বিয়েতে নারাজ, বিশেষাঙ্গ খোয়ালেন যুবক
ODD বাংলা ডেস্ক: প্রেমের সম্পর্ক শুরুর সময় থেকেই তরুণীর ইচ্ছা ছিল ঘর বাঁধার। সেই ভরসায় প্রেমের সম্পর্ক বিছানা পর্যন্ত গড়ায়। কিন্তু দিনের পর দিন পার হয়ে গেলেও কোনো ভাবেই বিয়েতে রাজি হচ্ছিলেন না প্রেমিক। অবশেষে রাগের বশে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন ওই তরুণী।
সেটা করেও ক্ষান্ত হননি, কাটা বিশেষাঙ্গ নিয়ে থানায় হাজির হন তিনি।
পুলিশের কাছে অভিযুক্ত প্রেমিকা জানিয়েছেন, স্থানীয় যুবকের সঙ্গে তার বহুদিন ধরেই সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা দুই পরিবার, আত্মীয়-স্বজন-পাড়াপ্রতিবেশীরা জানে।
তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুরজিত দিনের পর দিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। কিন্তু বিয়ের কথা উঠলেই পিছিয়ে গেছেন তিনি। শুধু তাই নয়, বিয়ের কথা তুলতে মেয়েটিকে নিষেধও করেছিলেন। বেকায়দায় পড়ে ক্রোধের বশে ওই নারী এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানান।
যদিও যুবতীর দাবির সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন এলাকার অনেকেই। তাদের দাবি, অন্য এক ছেলের সঙ্গে নতুনভাবে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন যুবতী। সে কারণে পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতেই এমন নৃশংস ঘটনা ঘটিয়েছেন তিনি।





Post a Comment