আজ থেকেই কমতির দিকে তাপমাত্রা! কবে কি পড়তে চলেছে জাঁকিয়ে শীত?
ODD বাংলা ডেস্ক: গোটা নভেম্বরে সেভাবে জাঁকিয়ে শীত উপভোগ করতে না পারলেও এ সপ্তাহের শেষ থেকে থেকে শীতের আমেজে মজতে পারে বাংলা। রাজ্যে ক্রমশ প্রবেশ করছে উত্তুরে হাওয়া।পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা আর নেই। ফলে এবার শীতের আগমন যেন সময়ের অপেক্ষা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কুয়াশামুক্ত পরিষ্কার আকাশ থাকবে। তাই রাতের তাপমাত্রা খুব সামান্য বাড়লেও ভোরে বহাল থাকল শীত শীত ভাব। কলকাতায় গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি। আগের দিন তা ছিল ১৯.৭ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যদিও বাড়েনি। আজ রাতে তাপমাত্রা আরও সামান্য কমবে। সপ্তাহন্তে ভোরে শীতের আমেজ অক্ষুণ্ণ থাকবে বলেই জানান হয়েছে।
যদিও বেলা বাড়তেই শীতের আমেজ উধাও হবে। নিম্নচাপের জেরে পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কলকাতার আকাশ মেঘমুক্ত রৌদ্রজ্জ্বলই থাকবে। যদিও হাওয়া অফিস থেকে আগেই জানিয়ে দিয়েছিল যে সেম্বরের ১৫ তারিখের পর থেকে কনকনে ঠান্ডার আমেজ পাবে বাংলার মানুষ। রাজ্যে ইতিমধ্যেই বইতে শুরু করেছে উত্তরে হাওয়া, যদিও গত পরশু কুয়াশার চাদর মুড়ে ছিল কলকাতাকে, যার ফলে তাপমাত্রার পারদ ২ ডিগ্রি বেড়ে গিয়েছিল।
তবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শীতের আমেজে বাধা হয়ে দাঁড়াতে পারে নিম্নচাপ!আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এটি ক্রমশ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগোবে। যার জেরে ডিসেম্বরের একদম শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও জেলাগুলিতে। প্রবল বৃষ্টির সম্ভাবনা আন্দামান সাগরে। সেই সময় ফের বাড়তে পারে তাপমাত্রা। তবে নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে।





Post a Comment