বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবন্দর এবার ভারতে

Odd বাংলা ডেস্ক: ১৩০০ হেক্টর জমির উপর তৈরি এই বিশাল বিমানবন্দরটির কেবল প্রথম ধাপের কাজই শেষ হয়েছে এখনও অবধি। এই অংশটিই প্রতি বছর ১.২ কোটি যাত্রী পরিষেবা দিতে সক্ষম বলে জানানো হয়েছে। আগামী ২০২৪ সালের মধ্যে সম্পূর্ণ বিমানবন্দরই তৈরি হয়ে যাবে বলে জানানো হয়েছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবন্দর হবে এটি। গতকালই এই বিমানবন্দরের উদ্বোধন নিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “আগামিকাল, ২৫ নভেম্বর দেশ ও উত্তর প্রদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। পরিকাঠামো উন্নয়নে আরও এক ধাপ এগোতে চলেছে উত্তর প্রদেশ। দুপুর একটায় নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তি প্রস্থর স্থাপন করা হবে। এই প্রকল্পের মাধ্য়মে যোগাযোগ ও পর্যটন বাড়ার পাশাপাশি অর্থনীতিতেও বিশেষ সহায়তা হবে।”


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.