Odd বাংলা ডেস্ক: আমেরিকার ৬ রাজ্যে টর্নেডোর হানা। ৩২০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়ায় লন্ডভন্ড আমেরিকার একাংশ। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
সবথেকে ক্ষতিগ্রস্ত কেন্টাকি প্রদেশ। টর্নেডোর তাণ্ডবে সেখানে ৭০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২০০ মাইল এলাকাজুড়ে বয়ে যায় টর্নেডো। স্থানীয় সূত্রে খবর, মেফিল্ডের একটি মোমবাতি কারখানায় ১১০ জন কাজ করছিলেন। টর্নেডো আছড়ে পড়ায় বহু শ্রমিকের মৃত্যু হয়।




Post a Comment