পুরভোট নিয়ে হাইকোর্টের রায় দান সোমবার

Odd বাংলা ডেস্ক: পুরভোট সংক্রান্ত মামলার শুনানি শেষ। সোমবার রায় ঘোষণার সম্ভাবনা। মেয়াদ উত্তীর্ণ পুরভোটের ঘোষণা কবে ? জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। "শীঘ্রই রাজ্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কত ইভিএম আছে, সেটা দেখে নিতে হবে।" হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জানায় রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission)।

"কলকাতা বাদে বাকি পুরসভার ভোট কবে, এখনও জানাননি কেন ?" রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চায় হাইকোর্ট। এর উত্তরে কমিশনের তরফে জানানো হয়, রাজ্যের সঙ্গে আলোচনা করেই কলকাতা পুরভোটের দিন ঘোষণা করা হয়েছে। বাকি পুরসভার ভোট কবে করানো যায় তা নিয়ে আলোচনা হচ্ছে। 

তখন হাইকোর্ট জানতে চায়, কতদিন লাগবে জানাতে? একদিন, দু’দিন না কয়েক সপ্তাহ?’ এজি জানান,  কত দফায় ভোট আগেই জানানো হয়েছে। কোনও সম্ভাব্য দিন জানানো সম্ভব নয়, রাজ্যের কাছে পরিকল্পনা নেই। কোভিডের অবস্থা কেমন, সেটা না জানা পর্যন্ত পরিকল্পনা করা সম্ভব নয়। মানুষের আবেগ জড়িত, তাই পালাব না, মে-র মধ্যে না পারলে কোর্টকে জানাব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.