দীর্ঘদিন পর প্রো কবাডি লিগ ফিরছে। বিশেষ চমক রয়েছে এ বারের টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের প্রথম চারদিন ‘ট্রিপল হেডার’ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দলের সমর্থকরা প্রথম চার দিনের মধ্যেই উপভোগ করতে পারবে নিজেদের প্রিয় দলের খেলা। অষ্টম সংস্করণের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু বুলসের মুখে হবে ইউ মুম্বা। টুর্নামেন্টের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচেই সমর্থকরা উপভোগ করতে পারনে বিখ্যাত ‘দক্ষিণী ডার্বি’। সেখানে তামিল থালাইভার বিরুদ্ধে নামবে তেলেগু টাইটান্স (Telugu Titans)। এবং প্রথম দিনের তৃতীয় ম্যাচে ইউপি যোদ্ধার (UP Yoddha) মুখে নামবে গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়র্স (Bengal Warriors)।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)





Post a Comment