বিশ্বের সবচেয়ে বৃহত্তম জাহাজে ভ্রমণে বেরিয়ে বিপত্তি! করোনায় আক্রান্ত ৪৮
মিয়ামির রয়্যাল ক্যারিবিয়ান এক বিবৃতিতে জানিয়েছে, যাঁরাই করোনায় আক্রান্ত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।এর আগে ওই জাহাজে করোনায় আক্রান্ত হওয়া ৬জনকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।বর্তমানে সেখানে থাকা বেশিরভাগেরই উপসর্গ নেই, আবার কারও কারও উপসর্গ মৃদু।
জানা গেছে, মিয়ামি থেকে সাত দিনের জন্য পর্যটকদের বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল ওই জাহাজে। তারা ভার্জিন আইল্যান্ডে বেড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হন। জাহাজটি বর্তমানে সাগরের সবচেয়ে বৃহত্তম হিসেবে পরিচিত।গত ১১ ডিসেম্বর যাত্রা করা জাহাজটিতে ক্রসহ যাত্রী ছিল ৬০৯১ জন। তাদের মধ্যে করোনা টিকা নেওয়া লোকের সংখ্যা ৯৫ শতাংশ।





Post a Comment