এক ধাক্কায় ৩ ডিগ্রি কমল সর্বনিম্ন তাপমাত্রা, শীত বাড়বে রাজ্য জুড়ে

Odd বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কাটিয়ে জাঁকিয়ে শীতের পথে রাজ্য, সঙ্গে কলকাতাও। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা রবিবারের থেকে তিন ডিগ্রিও বেশি কম। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত এই মরসুমের এটাই শীতলতম দিন। এই তাপমাত্রা আপাতত পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনাও রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকার পাশাপাশি কুয়াশার সেরকম কোনও পূর্বাভাস এখনও নেই। আগামী ৪ থেকে ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.